We are coming LIVE on 20th July Monday 2015

40%

We'll notify you when the site is live:

We are coming LIVE on 20th July Monday 2015.
Copyright © Bdupdate24.com
Design and Developed By BD FIRST CHOICE

তিন কোটি গ্রাহক এখন বাংলালিংকের

মোবাইল অপারেটর বাংলালিংকের গ্রাহক সংখ্যা তিন কোটি ছুঁয়েছে। বাংলালিংক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে বলেছে, ১১ সেপ্টেম্বর তিন কোটির মাইলফলক ছুঁয়েছে তারা। ২০০৫ সাল থেকে বাংলাদেশে যাত্রা শুরু করে বাংলালিংক।
বাংলালিংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, থ্রিজির গ্রাহক বাড়ছে প্রতিষ্ঠানটির। এ বছরের আগস্ট পর্যন্ত ৮ লাখেরও বেশি গ্রাহক বাংলালিংক থ্রিজির সঙ্গে যুক্ত হয়েছেন।
তিন কোটি গ্রাহক প্রসঙ্গে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তিন কোটি গ্রাহকের কাঙ্ক্ষিত সীমায় পৌঁছাতে পেরে আমরা গর্বিত।’
জিয়াদ সাতারা আরও বলেন, ‘বাংলালিংক হলো একটি গ্রাহকমুখী মোবাইল ফোন কোম্পানি; যারা সকল সময়ই গ্রাহকদের প্রয়োজন ও চাহিদার নিরিখে বাজারে নিত্যনতুন পণ্য ও সেবা নিয়ে আসতে নিরন্তর কাজ করে চলেছে।’
থ্রিজি চালু প্রসঙ্গে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বাংলালিংক তার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে দেশের ৬৪ জেলার সব কটিতেই থ্রিজি নেটওয়ার্কের সম্প্রসারণ করেছে। এ ছাড়াও আমরা অব্যাহত অত্যাধুনিক থ্রিজি নেটওয়ার্কের মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছি। আমাদের ওপর অবিচল আস্থা রাখায় আমি আমার সকল সহকর্মী, স্টেকহোল্ডার ও গ্রাহকদের অভিনন্দন জানাচ্ছি।’
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) জুলাই মাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোবাইল ফোন সংযোগের সংখ্যা ১১ কোটি ৬৮ লাখ ৭১ হাজার, যার মধ্যে গ্রামীণফোনের ৪ কোটি ৯৪ লাখ ৮২ হাজার। সংযোগের হিসাবে মোবাইল অপারেটর হিসেবে দ্বিতীয় অবস্থানটি বাংলালিংকের। এ ক্ষেত্রে জুলাইয়ের হিসাবে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ছিল দুই কোটি ৯৭ লাখ ৬০ হাজার।
বাংলালিংক নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান।
  • মতামত দিন
  • ফেসবুক ব্যবহার করে মতামত

0 comments:

Post a Comment

সম্মানিত পাঠক, আপডেটটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে মন্তব্য প্রদান করুন। যা আমাকে এই প্রযুক্তি বিষয়ক ওয়েভসাইটটি চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর পোষ্ট সংক্রান্ত যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন iamparves@gmail.com ঠিকানায়। আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Item Reviewed: তিন কোটি গ্রাহক এখন বাংলালিংকের Rating: 5 Reviewed By: Anwer Parves

Blogroll

উপরে উঠুন

স্পটলাইট

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

মোবাইল

ভিডিও

728x90 AdSpace

BUSSINESS

নজরুল মঞ্বের ৩য় দিনের অনুষ্ঠান

SPORTS

  • সর্বশেষ আপডেট